শিরোনাম
বান্দরবান প্রতিনিধি : | ০৫:২২ পিএম, ২০২২-০৬-০৮
বান্দরবানে অতিরিক্ত মদ্যপানে জারা হক (২২) নামে এক নারী পর্যটকের মৃত্যু হয়েছে।
বুধবার (৮ জুন) দুপুরে শ্বাসকষ্ট নিয়ে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত জারা হক(২২) ঢাকা গুলশান সাঈদনগর এলাকার মোঃ আলমের মেয়ে।
জানা যায়, মৃত জারা ,নিহাল (২৩) ও প্রান্ত সহ (২৪)তিন বন্ধু গত ৬ জুন ঢাকা থেকে ভ্রমনে এসে বান্দরবানের গ্রীনপিক রিসোর্টে অবস্থান নেয়।
ঐ দিন ঢাকা থেকে নিয়ে আসা বিদেশী মদ জারা হক সহ তার বন্ধু মিলে মদ্যপান করে।
অতিরিক্ত মদ্যপান করার কারণে জারা হক এর শ্বাসকষ্ট বেড়ে অসুস্থ হয়ে পড়ে । তাঁর অবস্থা অবনতি হলে আজ সকালে একটা প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হলে,সেখানকার কর্তব্যরত চিকিৎসক বান্দরবান সদর হাসপাতালে নিতে পরামর্শ দেন।পরে বানদরবান সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বান্দরবান সিভিল সার্জন ডাঃ নীহারঞ্জন নন্দী 'দৈনিক আমাদের চট্টগ্রাম' বলেন,দুই বন্ধু মিলে আজ দুপুরে শ্বাসকষ্ট নিয়ে জারা হক নামে এক রোগীকে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তিনি জানান , অতিরিক্ত মদ্যপান করায় শ্বাসকষ্ট বেড়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।
বান্দরবান সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মির্জা জহির উদ্দীন সত্যতা নিশ্চিত করে জানান,বান্দরবান সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জারা হক নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে এবং তার দুই বন্ধু নিহাল (২৩) ও আসিফ (২৪) নামে দুজন কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় আনা হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান।
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পাওয়ার আশা অনেকেই ছেড়ে দেন। অনলাইন প্রতারণায় খোয়া যাওয়া টাকাও অনেক স...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের জর্জ কোর্ট সংলগ্ন হোটেল কসমস আবাসিকের চতুর্থ তলায় অবস্থিত রুস্টপ রেস্টুরেন্টে ভয়...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) পরিবহন সংকট ও সড়কের কাজ নিয়ে সামাজিক যো...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ প্রতি মাসে শুধু রাঙামাটি জেলা থেকেই প্র...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটিতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited